সংবাদ

নতুন পে-স্কেলে কার বেতন কত হচ্ছে?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৩২ এএম

নতুন পে-স্কেলে কার বেতন কত হচ্ছে?
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি বেতনকাঠামোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে আগের মতো ২০টি গ্রেড রাখা হলেও মূল বেতনের অঙ্কে বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বা ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবনযাত্রার মান ও বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতনকাঠামোর খসড়া তৈরি করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রস্তাবিত কাঠামোতে দেখা যায়, উচ্চতর গ্রেডগুলোতে বেতনের ব্যবধান যেমন বাড়ানো হয়েছে, তেমনি নিম্নতর গ্রেডগুলোতেও সম্মানজনক মূল বেতনের সুপারিশ করা হয়েছে। তবে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই অঙ্কগুলো চূড়ান্ত বলে গণ্য হবে না।

একনজরে প্রস্তাবিত নতুন বেতনকাঠামো (গ্রেড অনুযায়ী)

গ্রেড প্রস্তাবিত মূল বেতন (টাকায়)

১ম গ্রেড ১,৬০,০০০ (নির্ধারিত)

২য় গ্রেড ১,৩২,০০০ – ১,৫৩,০০০

৩য় গ্রেড ১,১৩,০০০ – ১,৪৮,৮০০

৪র্থ গ্রেড ১,০০,০০০ – ১,৪২,৪০০

৫ম গ্রেড ৮৬,০০০ – ১,৩৯,৭০০

৬ষ্ঠ গ্রেড ৭১,০০০ – ১,৩৪,০০০

৭ম গ্রেড ৫৮,০০০ – ১,২৬,৮০০

৮ম গ্রেড ৪৭,২০০ – ১,১৩,৭০০

৯ম গ্রেড ৪৫,১০০ – ১,০৮,৮০০

১০ম গ্রেড ৩২,০০০ – ৭৭,৩০০

১১তম গ্রেড ২৫,০০০ – ৬০,৫০০

১২তম গ্রেড ২৪,৩০০ – ৫৮,৭০০

১৩তম গ্রেড ২৪,০০০ – ৫৮,০০০

১৪তম গ্রেড ২৩,৫০০ – ৫৬,৮০০

১৫তম গ্রেড ২২,৮০০ – ৫৫,২০০

১৬তম গ্রেড ২১,৯০০ – ৫২,৯০০

১৭তম গ্রেড ২১,৪০০ – ৫১,৯০০

১৮তম গ্রেড ২১,০০০ – ৫০,৯০০

১৯তম গ্রেড ২০,৫০০ – ৪৯,৬০০

২০তম গ্রেড ২০,০০০ – ৪৮,৪০০

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নতুন পে-স্কেলে কার বেতন কত হচ্ছে?

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত