সংবাদ

শ্রীমঙ্গলে এক দিনেই উদ্ধার হলো দুটি অজগর

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

শ্রীমঙ্গলে এক দিনেই উদ্ধার হলো দুটি অজগর
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি এলাকা থেকে এক দিনেই দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের একটি ছায়াবৃক্ষের ডালে বড় একটি সাপ দেখতে পান শ্রমিকেরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় কয়েকজন সেটিকে মারার চেষ্টা করেন। তবে সচেতন কয়েকজন ব্যক্তি বাধা দিয়ে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। তারা জানান, সাপটি একটি অজগর। উদ্ধারের সময় বিশাল সাপটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এর আগে একই দিন সকালে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ির আঙিনা থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। সেটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, অজগর সংরক্ষিত বন্য প্রাণী। লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে বা মারার চেষ্টা না করে বন বিভাগ অথবা উদ্ধারকারী সংস্থাকে জানানোর অনুরোধ করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে এক দিনেই উদ্ধার হলো দুটি অজগর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি এলাকা থেকে এক দিনেই দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ও সন্ধ্যায় উপজেলার পৃথক দুটি স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিছড়া চা বাগানের একটি ছায়াবৃক্ষের ডালে বড় একটি সাপ দেখতে পান শ্রমিকেরা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় কয়েকজন সেটিকে মারার চেষ্টা করেন। তবে সচেতন কয়েকজন ব্যক্তি বাধা দিয়ে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। তারা জানান, সাপটি একটি অজগর। উদ্ধারের সময় বিশাল সাপটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এর আগে একই দিন সকালে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়ির আঙিনা থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। সেটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, অজগর সংরক্ষিত বন্য প্রাণী। লোকালয়ে এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে বা মারার চেষ্টা না করে বন বিভাগ অথবা উদ্ধারকারী সংস্থাকে জানানোর অনুরোধ করেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত