আ.লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে - দেশ রুপান্তর
বিগত আওয়ামী
লীগ সরকারের আমলে বিশেষ রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় কোটায় নিয়োগ পাওয়া পুলিশ
সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া প্রায় গুছিয়ে এনেছে পুলিশ সদর দপ্তর। জেলা
পর্যায়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা
বলছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় অনেক নিয়োগের প্রমাণ পাওয়া গেছে। কনস্টেবল
থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) এবং সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) বিভিন্ন
পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগের নথিপত্র যাচাই করেছেন তদন্ত কমিটির সদস্যরা। এতে সব
মিলিয়ে প্রায় ২২ হাজার নিয়োগে অনিয়ম ও অস্বচ্ছতা পাওয়া গেছে।
বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু, বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার: গবেষণা - সংবাদ
চোখে দেখা যায়
না বাতাসে রয়েছে এমন সূক্ষ্ম ধূলিকণা। অথচ সেই অদৃশ্য কণাই প্রতিদিন কেড়ে নিচ্ছে
গড়ে ২৪২ মানুষের প্রাণ। হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি
শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মতো অসংক্রামক রোগে হাজারো মানুষ
অকালেই মারা যাচ্ছেন বায়ুদূষণের কারণে। প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে
কর্মক্ষমতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের
অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।
ছয় মাস ধরে এক শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি - প্রথম আলো
একতলা পাকা ভবনে
সাজানো–গোছানো শ্রেণিকক্ষ। সেখানে হাজির হয় শিক্ষার্থীরাও। কিন্তু পাঠদানের জন্য
শিক্ষক পাওয়া যায় না। কারণ, শিক্ষকের পাঁচটি পদের
একটি ছাড়া সবই শূন্য। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় ধীরে ধীরে বিদ্যালয়ে
শিক্ষার্থীর সংখ্যা কমছে। যারা আছে, তারাও অনিয়মিত হয়ে
পড়ছে।
এমন চিত্র জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে একজন শিক্ষকই বিদ্যালয়টি চালাচ্ছেন। তিনি আবার প্রধান শিক্ষক হওয়ায় দাপ্তরিক কাজেও তাঁকে সময় দিতে হয়। নিয়মিত পাঠদান না হওয়ায় শিখনঘাটতিতে পড়ছে শিক্ষার্থীরা।
সরকারের ঘরেই শত্রুদের বসবাস? - বাংলাদেশ প্রতিদিন
গণতন্ত্রে একটি
নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে।
জনগণের কাছে সব রাজনৈতিক দল তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে। জনগণের কাছে যে দলের
কর্মসূচি গ্রহণযোগ্য মনে হয়, ভোটাররা সেই দলকে নির্বাচিত করে। জনগণের ভোটে বিজয়ী
দলের প্রধান কাজ হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করা। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক
রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা কর্মসূচি নিয়ে জনগণের সামনে হাজির হয়েছিল। জনগণ ৩১
দফার পক্ষে রায় দিয়েছে। এখন বিএনপির প্রধান কাজ হলো ৩১ দফা কর্মসূচির আলোকে দেশকে
এগিয়ে নিয়ে যাওয়া। আশার কথা, গত পাঁচ মাসে তারেক রহমানের
নেতৃত্বে বিএনপি সরকার সেই কর্মসূচির আলোকে দেশ পরিচালনা করতে শুরু করেছে। কিন্তু
একটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কেবল ক্ষমতাসীন রাজনৈতিক দল বা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার আন্তরিক প্রচেষ্টাই যথেষ্ট নয়। এজন্য দরকার
সরকারের প্রতিটি প্রতিষ্ঠান এবং সংস্থার সমন্বয় এবং সহযোগিতা। সরকার একটি পরিপূর্ণ
রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। একটি সরকার তখনই
সফল হয় যখন সরকারের প্রতিটি শাখা-প্রশাখা তার রাজনৈতিক অঙ্গীকার পূরণে একসঙ্গে কাজ
করে।
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা: নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের - যুগান্তর
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের স্থানীয় সরকার (সিটি, পৌরসভা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ) নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য করার প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এসব নির্বাচনের প্রস্তাবিত আচরণ বিধিমালায় এমন বিধান যুক্ত করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দলটি। চিঠিতে বলা হয়েছে, ‘সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান সংযোজন করতে হবে।’ ইসির কর্মকর্তারা জানান, এ ধরনের সুপারিশ যুক্ত করা হলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তারা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান যুক্ত করেছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই নির্বাচনে অংশ নিতে পারেনি। অবশ্য স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হওয়ার যুক্তিতে আচরণ বিধিমালায় ওই বিধান যুক্ত করার বিষয়ে ইসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বন্যার পর ছড়িয়ে পড়ছে রোগবালাই - আজকের পত্রিকা
আট জেলায় টানা
বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ।
সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার
পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায়
আক্রান্তের হারই বেশি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় দ্বিতীয় দুর্যোগ। দূষিত পানি, ভেঙে পড়া স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির সংকটের মধ্যে বন্যার্ত মানুষ ঘরে ফেরে। তখন ডায়রিয়া, আমাশয়, হেপাটাইটিস-এ, চর্মরোগ, চোখ ও শ্বাসতন্ত্রের সংক্রমণ, টাইফয়েড এবং সাপের দংশনের ঘটনা বাড়তে থাকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা।
বিশ্ববাজারে রেকর্ড ১২% মূল্যবৃদ্ধির জেরে জ্বালানির দাম বাড়াল চীন - কালের কন্ঠ
মধ্যপ্রাচ্যে
নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহে
রেকর্ড ১২ শতাংশ বৃদ্ধির জেরে এবার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে
যাচ্ছে চীন। দেশটির রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কমিশন (এনডিআরসি) জানিয়েছে, আজ
শনিবার থেকেই কার্যকর হচ্ছে পেট্রল ও ডিজেলের নতুন এই বর্ধিত দাম।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে নিয়মিত বিরতিতে জ্বালানি তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে থাকে চীনের 'ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)'। সংস্থাটির পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়, প্রতি টন পেট্রলের দাম ৩০০ ইউয়ান (প্রায় ৪৪.২৯ মার্কিন ডলার) এবং ডিজেলের দাম প্রতি টনে ২৯০ ইউয়ান (প্রায় ৪২.৮২ মার্কিন ডলার) বাড়ানো হচ্ছে।
তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবার অপরাধে - সমকাল
খুলনায় গত দেড় বছরে পুলিশের তালিকাভুক্ত ১৫ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তিনটি থেকে ১৪টি পর্যন্ত মামলা আছে। তারা সবাই এরই মধ্যে জামিনে ছাড়া পেয়েছেন। কয়েকজন মুক্ত হয়ে আবার অপরাধে জড়িয়েছেন। কারণ নতুন হত্যা, চাঁদাবাজি ঘটনায় তাদের নাম এসেছে। ফলে মামলার বাদী ও ভুক্তভোগীদের পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে।
সীমান্তে নগদ লেনদেনের নতুন হটস্পট সাতক্ষীরা - আমাদের সময়
দেশের
সীমান্তবর্তী জেলাগুলোতে নগদ লেনদেনের চিত্রে একটি নতুন প্রবণতা দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাগুলোকে হুন্ডি, অর্থ পাচার, চোরাচালান এবং অন্যান্য অনানুষ্ঠানিক আর্থিক লেনদেনের ঝুঁকিপূর্ণ অঞ্চল
হিসেবে বিবেচনা করা হয়। তবে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থেকে পরের বছরের জুন
পর্যন্ত, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে অধিকাংশ সীমান্ত জেলায়
নগদ লেনদেন কমতে দেখা গেছে। তবে এর ব্যতিক্রম সাতক্ষীরা, নীলফামারী
ও জামালপুর। এ তিন জেলাতেই ওই অর্থবছরে নগদ লেনদেন বেড়েছে। বিশেষ করে সাতক্ষীরায়
নগদ লেনদেনের পরিমাণ প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের জেলা। আর্থিক
গোয়েন্দারা এটাকে সীমান্তবর্তী জেলায় নগদ লেনদেনের একটি নতুন হটস্পট (সক্রিয়
কেন্দ্র) হিসেবে বিবেচনা করছেন।
সরকার ও বিরোধী দলে টানাপড়েন - মানবজমিন
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হয়েছে গত বুধবার। তবে বাজেট আলোচনাকে ছাপিয়ে এই অধিবেশন জুড়ে সংসদ উত্তপ্ত ছিল সংবিধান সংস্কার, জুলাই সনদ তথা গণভোটের রায় বাস্তবায়ন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, সীমান্তে পুশইন, মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) বিলসহ নানা ইস্যুতে। সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে দুই মেরুতে অবস্থান নিয়ে সরকার ও বিরোধী দল। এই ইস্যুতে তাদের মধ্যে বাড়ছে দূরত্ব। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় বিরোধী জোট। তবে সরকারি দলের তরফে বলা হয়েছে, বিদ্যমান সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন