সম্প্রতি এসএসসি পরীক্ষা পেছানোর পর আগামী বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মনে যে সংশয় তৈরি হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুনেই শুরু হবে এবং আগামী ১৩ জুলাইয়ের মধ্যেই লিখিত পরীক্ষা শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানো নিয়ে উঠা প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা উপদেষ্টা ও সচিবের উপস্থিতিতে চীন সফর পরবর্তী এই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, "আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না। দুর্যোগ বা জাতীয়পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আমাদের কাছে বর্তমানে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।"
এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতির যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও যোগ করেন, "এইচএসসির শিক্ষার্থীদের আমরা যথেষ্ট সময় দিয়েছি। প্রায় এক বছর আগেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ক্লাস ও প্রস্তুতির জন্য যথেষ্ট সময় ও সুযোগ তাদের রয়েছে। এ কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।"
সরকারের এই স্পষ্ট অবস্থানের ফলে আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৬ জুন থেকেই সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন