সংবাদ

সাত দিনেই কাটবে গ্যাস সংকট: রিজভী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

সাত দিনেই কাটবে গ্যাস সংকট: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে চলমান গ্যাস সংকট আগামী এক সপ্তাহের মধ্যেই কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সংকট নিরসনে সরকার বসে নেই, বরং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।‘

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট দেখা দিয়েছে, সেটিকে শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে বৈশ্বিক পরিস্থিতিরও সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের জ্বালানি ব্যবস্থার ওপরও পড়েছে। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।’

দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বাজেট নির্ধারণ করা হয়েছে, তার পাশাপাশি সংকট মোকাবিলায় অতিরিক্ত বিপুল অর্থ ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে অবকাঠামোগত ও কারিগরি বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মহেশখালীতে থাকা গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। সেই ত্রুটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

রিজভী বলেন, ‘প্রয়োজনীয় মেরামত ও কারিগরি কার্যক্রম শেষ হলে গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। আশা করছি, সপ্তাহখানেকের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষ ও শিল্প-কারখানাগুলো স্বাভাবিক সরবরাহ পেতে শুরু করবে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন দিক থেকে কাজ করছে। দেশে জ্বালানি নিয়ে নানা ধরনের সংকট ও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এমনকি বিদেশ থেকে দেশে জ্বালানি নিয়ে আসার পথেও একাধিক জাহাজে বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হলেও সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাত দিনেই কাটবে গ্যাস সংকট: রিজভী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত