সংবাদ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউর বিশেষ বৈঠক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউর বিশেষ বৈঠক
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দীর্ঘ লড়াই ও ত্যাগের পর আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। এই সংগ্রামের পথে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অবশেষে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক ধারা নিশ্চিত করেছি।’ 

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার কৃতিত্ব বিএনপির। গণতন্ত্র নিয়ে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন এবং শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও জোরদার হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা ও উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউর বিশেষ বৈঠক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত