সংবাদ

মোকামতলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রতিনিধি, মোকামতলা (বগুড়া)
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম

মোকামতলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
কুন্দারহাট হাইওয়ে থানা। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলম শেখ (৫০)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট দক্ষিণ আটকুরিয়া চকপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আলম শেখ অটোভ্যান নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রংপুরগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মোকামতলায় বাসের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলম শেখ (৫০)। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট দক্ষিণ আটকুরিয়া চকপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আলম শেখ অটোভ্যান নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রংপুরগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত