সংবাদ

ট্রোলের পর বক্স অফিসেও পিছিয়ে আলিয়া ভাটের ‘আলফা’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম

ট্রোলের পর বক্স অফিসেও পিছিয়ে আলিয়া ভাটের ‘আলফা’

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’ ঘিরে মুক্তির আগে ছিল তুমুল প্রত্যাশা। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। তবে সেই আগ্রহ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। মুক্তির প্রথম দিনেই হতাশাজনক আয় করেছে সিনেমাটি।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, ৪ জুলাই মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে আয় করেছে প্রায় ৯ কোটি রুপি। দেশজুড়ে প্রায় ৭ হাজার ৫০০ পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি উদ্বোধনী আয় দুই অঙ্কে তুলতে পারেনি।

যশরাজের স্পাই ইউনিভার্সের আগের ব্লকবাস্টারগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি, সালমান খানের ‘টাইগার ৩’ সংগ্রহ করেছিল ৪৩ কোটি রুপি, আর হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনেই আয় করেছিল ৫২ কোটি রুপি। সেই তুলনায় আলিয়ার নতুন ছবির সূচনা বেশ ম্লান।

তবে নিজের আগের সিনেমা ‘জিগরা’র চেয়ে কিছুটা ভালো শুরু করেছে ‘আলফা’। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘জিগরা’ প্রথম দিনে আয় করেছিল ৪ দশমিক ৫৫ কোটি রুপি।

মুক্তির আগেই ছবিটি নানা কারণে আলোচনায় ছিল। বিশেষ করে আলিয়া ভাটের অ্যাকশন দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। অনেক দর্শকের মতে, অ্যাকশনধর্মী চরিত্রে তাকে খুব একটা মানায়নি। পাশাপাশি ‘জিগরা’র বক্স অফিস ব্যর্থতার প্রভাবও নতুন ছবির প্রতি দর্শকের আগ্রহে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

তবে সব প্রতিক্রিয়াই নেতিবাচক নয়। ভারতীয় মূলধারার সিনেমায় নারীকেন্দ্রিক অ্যাকশন স্পাই থ্রিলার খুবই বিরল। এর আগে ‘রাজি’, ‘নাম শাবানা’ ও ‘খুফিয়া’র মতো নারীপ্রধান গুপ্তচরভিত্তিক সিনেমা নির্মিত হলেও যশরাজের স্পাই ইউনিভার্সে এই প্রথম দুই নারীকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী ছবি নির্মিত হয়েছে।

এখন নজর সপ্তাহান্তের আয়-ব্যয়ের দিকে। কারণ বড় বাজেটের ছবির ক্ষেত্রে শনি ও রোববারের দর্শক উপস্থিতিই অনেক সময় নির্ধারণ করে দেয় সিনেমাটির বক্স অফিস ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ট্রোলের পর বক্স অফিসেও পিছিয়ে আলিয়া ভাটের ‘আলফা’

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত