মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ৩৪ তারকাকে নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ১০৫ কোটি রুপির বেশি আয় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে।
ভারতীয় গণমাধ্যমের
তথ্যমতে, গত ২৬ জুন মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই আয় করে ১৫ কোটির বেশি রুপি।
প্রথম সপ্তাহ শেষে ছবিটির সংগ্রহ দাঁড়ায় ৯৩ কোটিরও বেশি। দ্বিতীয় শুক্রবার যোগ হয় আরও
৪ কোটি ৫০ লাখ রুপি এবং দ্বিতীয় শনিবার আয় করে ৭ কোটি ৩৫ লাখ রুপি। সব মিলিয়ে ৯ দিনে
সিনেমাটির মোট আয় ছাড়িয়েছে ১০৫ কোটি রুপি।
বক্স অফিস বিশ্লেষকদের
ধারণা, রোববারের আয় যুক্ত হলে ছবিটির মোট সংগ্রহ প্রায় ১১৪ কোটি রুপিতে পৌঁছাতে পারে।
একই সময়ে মুক্তি
পাওয়া আলিয়া ভাটের ‘আলফা’-র সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে ছবিটি। দ্বিতীয় দিনে
‘আলফা’র আয় ছিল ১১ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে ‘ককটেল ২’ আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি
এবং ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সংগ্রহ করেছে ২ কোটি রুপি।
দীর্ঘদিন আর্থিক
জটিলতায় আটকে থাকার পর অবশেষে মুক্তি পায় ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। বিভিন্ন প্রতিবেদনে
বলা হয়েছে, সিনেমাটির ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমেই প্রযোজনা
ব্যয়ের বড় অংশ উঠে এসেছে। ফলে বক্স অফিসের আয়ের ওপর প্রযোজকদের চাপ তুলনামূলকভাবে কম
ছিল।
ছবিটির আর্থিক পরিকল্পনার
অংশ হিসেবে অক্ষয় কুমারও নির্দিষ্ট পারিশ্রমিকের পরিবর্তে লাভের অংশ থেকে পারিশ্রমিক
নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আহমেদ খান পরিচালিত
এই সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, দিশা পাটানি,
আরশাদ ওয়ারসি, জ্যাকুলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, লারা দত্ত, জনি
লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তলপাড়ে, কৃষ্ণা অভিষেক ও উর্বশী রাউতেলাসহ
মোট ৩৪ জন অভিনয়শিল্পী।
এদিকে সিনেমাটির
ওটিটি মুক্তি নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী আগস্টে জিও
হটস্টারে ছবিটি মুক্তি পেতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন