এই প্রজন্মের অভিনেত্রী পারিসা জান্নাত ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করছেন। ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয় করে তিনি ইতোমধ্যেই ছোট পর্দায় নিজের একটি আলাদা অবস্থান তৈরি করার পথে এগিয়ে চলেছেন।
সমাজবিজ্ঞানে অনার্সে
অধ্যয়নরত পারিসার শৈশবের স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তবে সময়ের সঙ্গে অভিনয়ের প্রতি
গভীর আগ্রহ তৈরি হয় তার। একসময় নিজেকে টেলিভিশনের পর্দায় দেখার স্বপ্নই তাকে অভিনয়ের
জগতে নিয়ে আসে।
অভিনয় জীবনের শুরুতেই
বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর
মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’,
‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। প্রতিটি নাটকেই ভিন্ন ধরনের ও চ্যালেঞ্জিং চরিত্রে
নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন পারিসা। অভিনেতা রাশেদ সীমান্ত, জাহের আলভী ও শামীম
হাসান সরকারের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। সহশিল্পীরাও তার অভিনয় নিয়ে আশাবাদী।
তাদের বিশ্বাস, ভালো গল্প ও শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ পেলে পারিসা ভবিষ্যতে আরও
বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
অভিনয়জীবনের শুরু
থেকে সহযোগিতার জন্য পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে পারিসা জান্নাত বলেন, “শখ থেকেই অভিনয়ে এসেছিলাম, এখন এটি আমার পেশা হয়ে উঠেছে।
যারা আমার এই পথচলায় পাশে ছিলেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামীতে আরও
ভালো গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চাই। আমি চাই, একসময় আমার কাজ দেখে নতুন
প্রজন্মও অনুপ্রাণিত হোক। একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলাই আমার
লক্ষ্য।” অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে ব্যবসা করারও পরিকল্পনা রয়েছে তার।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন