সঙ্গীতশিল্পী রাইসা জান্নাত খান গানে নিজেকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। স্টেজ শোতে নিয়মিত ব্যস্ত থাকার পাশাপাশি এবার নতুন কিছু মৌলিক গান নিয়েও কাজ শুরু করেছেন তিনি।
সম্প্রতি দেশের
কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী-এর জন্মদিনের এক ঘরোয়া আয়োজনে তারই জনপ্রিয়
গান ‘আমি তোমারই প্রেম ভিখারী’ পরিবেশন করার সুযোগ পান রাইসা। তার কণ্ঠে গানটি শুনে
মুগ্ধ হন বরেণ্য এই শিল্পী। জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সালাম করে
তার দোয়া নেন রাইসা। নিজের গায়কীর প্রশংসা শুনে আবেগাপ্লুত হয়ে ভবিষ্যতেও যেন আরও ভালো
গান গাইতে পারেন, সেই আশীর্বাদ কামনা করেন তিনি।
বর্তমানে কয়েকটি
মৌলিক গানের কাজ নিয়ে পরিকল্পনা করছেন রাইসা জান্নাত খান। ইতোমধ্যে নতুন কয়েকটি গানে
যুক্ত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এর আগে তার একটি মৌলিক গান খধংবৎ ঠরংরড়হ থেকে প্রকাশিত
হয়েছিল। মাঝে কিছুটা বিরতি থাকলেও এখন আবারও মৌলিক গানে মনোযোগী হচ্ছেন এই শিল্পী।
গান নিয়ে নিজের
ভাবনার কথা জানিয়ে রাইসা বলেন, “সত্যি বলতে কম করি বা বেশি করি, ঢাকা কিংবা ঢাকার বাইরে
স্টেজ শোতেই গান গাইতে আমার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য লাগে। তাই যতটুকুই ব্যস্ত থাকি,
স্টেজ শো নিয়েই থাকি। অবসর সময়ে বাসায় নিজের মতো থাকি, আর নিয়মিত গান অনুশীলন করি।
বিশেষ করে শ্রদ্ধেয় কনকচাঁপা আপা, লতা জি ও আশা জি’র গান বেশি প্র্যাকটিস করি। কারণ
স্টেজ শোতে আয়োজকেরা আমার কণ্ঠে তাদের গানই বেশি শুনতে চান। গানই আমার ধ্যান-জ্ঞান।
কেউ যদি আমাকে গান গাইতে বলেন, কখনোই না করিনি। গান গাইলেই আমার সবচেয়ে বেশি শান্তি
আর ভালো লাগা কাজ করে।”
স্টেজ পারফরম্যান্সে
নিয়মিত ব্যস্ত থাকলেও মৌলিক গানের মাধ্যমে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার প্রস্তুতি
নিচ্ছেন রাইসা জান্নাত খান। তার বিশ্বাস, নতুন গানগুলোও শ্রোতাদের ভালোবাসা পাবে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন