সংবাদ

ফের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে রিজেন্ট সাহেদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম

ফের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে রিজেন্ট সাহেদ

​করোনাকালীন সময়ে নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনায় দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম আবারও গ্রেফতার হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
​উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করেছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই ঘটনায় সনদ জালিয়াতির অভিযোগে র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে।
পরবর্তীতে ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়। নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে রিজেন্ট সাহেদ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

​করোনাকালীন সময়ে নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনায় দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম আবারও গ্রেফতার হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
​উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করেছিল র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই ঘটনায় সনদ জালিয়াতির অভিযোগে র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে।
পরবর্তীতে ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাহেদকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়। নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত