সংবাদ

মহেশপুরে ৫৫০ বোতল ফেয়াড্রিলসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১:৫১ এএম

মহেশপুরে ৫৫০ বোতল ফেয়াড্রিলসহ যুবক গ্রেপ্তার
উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল।। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ ফেয়াড্রিলসহ (Fairdyl) একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (২২ জুলাই) সকালে মহেশপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মমিনতলা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। রাত আটটার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজনকে আসতে দেখে থামার সংসংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহীরা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শান্ত রহমানকে (২৫) গ্রেপ্তার করে। শান্ত মহেশপুরের যাদবপুর বাজারপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবু (৩৫) নামের এক ব্যক্তিসহ আরও ৩ জন পালিয়ে যান।

উদ্ধার করা ৫৫০ বোতল ফেয়াড্রিল সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা দুটি মোটরসাইকেলের দাম প্রায় ৩ লাখ টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ঝিনাইদহ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ জুলাই ২০২৬

মহেশপুরে ৫৫০ বোতল ফেয়াড্রিলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত