সংবাদ

কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক
কালীগঞ্জ থানা। ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত লোকমান হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই তরুণী গ্রামের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী লোকমান হোসেন তাকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণীর শ্লীলতাহানি ও তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন আসার আশঙ্কায় লোকমান পালিয়ে যান। পরে তরুণী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা তরুণীর শরীরে কামড়ের আঘাত দেখতে পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২ বছর আগেও লোকমান হোসেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময় কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কালীগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত লোকমান হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই তরুণী গ্রামের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী লোকমান হোসেন তাকে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণীর শ্লীলতাহানি ও তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন আসার আশঙ্কায় লোকমান পালিয়ে যান। পরে তরুণী বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা তরুণীর শরীরে কামড়ের আঘাত দেখতে পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২ বছর আগেও লোকমান হোসেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময় কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন।

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত