সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড
শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতরে পাওয়া সেই ব্লেড। ছবি : সংবাদ

বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, ওই দিন প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ টিফিন হিসেবে পাওয়া রুটিটি খাওয়ার জন্য মাঝখান থেকে ছিঁড়তেই ভেতরে আস্ত একটি ব্লেড দেখতে পায়। অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তারা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, ওই দিন প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজ টিফিন হিসেবে পাওয়া রুটিটি খাওয়ার জন্য মাঝখান থেকে ছিঁড়তেই ভেতরে আস্ত একটি ব্লেড দেখতে পায়। অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। তারা শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত