সংবাদ

পলাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

পলাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসের নিচে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পলাশে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসের নিচে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত