অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান এই শিল্পী। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত কনসার্টে অংশ নিতে তার এই আগমন।
দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রোতাপ্রিয় এই গায়কের কনসার্ট ঘিরে বাংলাদেশের ভক্তদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিল হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।
আয়োজক প্রতিষ্ঠান থেকে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানানো হয় এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই মঞ্চে উঠবেন আতিফ আসলাম বলে নিশ্চিত করা হয়েছে।
কে এই আতিফ আসলাম: ১৯৮৩ সালের ১২ মার্চ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে জন্মগ্রহণকারী আতিফ আসলাম উপমহাদেশের সংগীত অঙ্গনে এক অনন্য নাম। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখলেও পরে সঙ্গীতেই নিজের ভাগ্য খুঁজে পান তিনি ।
২০০৪ সালে ‘জাল’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’তে ‘আদাত’ গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর বলিউডের ‘জেহের’ সিনেমায় ‘ও লামহে ও বাতে’ গানের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘তু জানে না’, ‘পেহলি নাজার মে’, ‘তেরা হনে লাগা হুঁ’, ‘দেখতে দেখতে’-এর মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।
আতিফ আসলাম মূলত হিন্দি, উর্দু ও পাঞ্জাবি ভাষায় গান করলেও তিনি বাংলা ভাষায়ও গান গেয়েছেন। ২০০৮ সালে পাকিস্তানের চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘তমঘা-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হন তিনি।
আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। তার কনসার্ট ঘিরে আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে এটি এ বছরের অন্যতম বড় সংগীতায়োজনে পরিণত হবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন