আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থীকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছেন এক শিক্ষক। বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বুধবার বিকেলে চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক ছিলেন না। এ সময় শিক্ষার্থীরা আর্জেন্টিনা দলকে নিয়ে ব্যঙ্গ করে একটি গান গাইছিল। গানের শব্দ শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে ঢুকে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পেটান। এতে শ্রেণিকক্ষে থাকা ২৩ জনের মধ্যে ১৭ জন শিক্ষার্থী আহত হয়।
চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘সালাম স্যার আর্জেন্টিনা সমর্থন করেন। দল হেরে যাওয়াতে আমরা কয়েকজন মিলে ক্লাসে গান গাইছিলাম। এরপর স্যার এসে আমাদের সবাইকে ইচ্ছেমতো মারধর করেন।’ আরেক শিক্ষার্থী জানায়, আর্জেন্টিনা স্পেনের কাছে হেরে যাওয়া নিয়ে গান গাওয়ায় স্যার রেগে গিয়ে তাদের পিঠে বেধড়ক পিটিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের মারধর করায় আমি ক্ষমাপ্রার্থী। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।’
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
/

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন