সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া ১৪ হাজারের বেশি শিক্ষকের পদায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, "নতুন করে নিয়োগ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের পদায়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন। এই বিশাল সংখ্যক শিক্ষকের নিয়োগ ও পদায়ন শেষ না হওয়া পর্যন্ত সাধারণ বদলি কার্যক্রম বন্ধ থাকবে। পদায়ন শেষে বদলি যখন পুনরায় শুরু হবে, তখন বিদ্যমান নীতিমালা বহাল থাকবে নাকি নতুন নীতিমালা করা হবে, তা পরবর্তী সময়ে আলোচনা করে ঠিক করা হবে।"
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর। এরপর ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে। পদায়ন সম্পন্ন হওয়ার পর এই শিক্ষকদের বিশেষ পেশাগত প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
আজকের সংবাদ সম্মেলনে নতুন শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগদান সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য মন্ত্রণালয়ের একটি বিশেষ সভার কথাও উল্লেখ করা হয়।
\

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন