সংবাদ

মাদকের মরণনেশা রুখতে পবিপ্রবিতে সামাজিক আন্দোলনের ডাক

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

মাদকের মরণনেশা রুখতে পবিপ্রবিতে সামাজিক আন্দোলনের ডাক
‘মাদককে না বলুন’ স্লোগানে বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার। ছবিঃ সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘হেলদি মাইন্ডস ফর আ ব্রাইটার টুমরো’ (Healthy Minds for a Brighter Tomorrow) শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ ইউনিটের (আইকিউএসি) উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, "তরুণ ও যুবসমাজ যেকোনো দেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের যুবসমাজের একটি অংশ আজ মাদকের মরণনেশায় আক্রান্ত। যাদের হাত ধরে দেশ এগিয়ে যাওয়ার কথা, তারা অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে।" তিনি শিক্ষার্থীদের মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলার আহ্বান জানান।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, "দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। তাই ছাত্রসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা জরুরি।"

বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, প্রতিবছর মাদকের ভয়াবহতা বাড়ছে। তরুণরাই এর মূল শিকার হয়ে মেধাশূন্য হয়ে পড়ছে। এটি নির্মূলে তিনি সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবং শিক্ষার্থীরা বক্তব্য দেন। সেমিনারের একপর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।

এর আগে সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মাদকের মরণনেশা রুখতে পবিপ্রবিতে সামাজিক আন্দোলনের ডাক

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত