কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি - দেশ রুপান্তর
সরকারের
উচ্চপর্যায় থেকে সরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করে
ফেলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। জাতীয় সংসদের
স্পিকার থাইল্যান্ড থেকে দেশে ফিরলেই তার কাছে পদত্যাগপত্র দিয়ে বঙ্গভবনে প্রায় ৩
বছর চার মাসের দায়িত্বের ইতি ঘটাবেন মো. সাহাবুদ্দিন। বিষয়টি ঘটতে পারে আজ-কালের
মধ্যেই।
মো.
সাহাবুদ্দিনের পদত্যাগ সিদ্ধান্তের পাশাপাশি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কে আসছেন
তা নিয়ে এখন রাজনীতির মাঠ সরগরম। এ ক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক
মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, দলের মহাসচিব
এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল
গনির নাম জোরালভাবে শোনা যাচ্ছে।
দিল্লির আন্দোলন
ছড়িয়ে পড়ছে, শিক্ষামন্ত্রীর
পদত্যাগ দাবিতে অনড় - সংবাদ
ভারতের রাজধানী দিল্লিতে
ককরোচ জনতা পার্টির আন্দোলন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। গত বুধবার রাতে দিল্লিতে
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য
অনুযায়ী, যস্তর মন্তরে গত বুধবার রাতে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। রাজনৈতিক
বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সালের পর যুব সমাজের এই আন্দোলন মোদির জন্য
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
দিল্লির রাস্তায় গত বুধবার
গভীর রাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবার
পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, আন্দোলনকারীদের হটাতে কর্মকর্তারা কাঁদানে গ্যাস ছোড়েন এবং তাদের লাঠিপেটা
করেন।
গ্যাসের সংকট আরও বাড়ল - প্রথম আলো
চাহিদা ও
সরবরাহের মধ্যে ঘাটতি রেখেই দেড় দশক ধরে চলছে গ্যাস খাত। এর মধ্যে কয়েক বছর ধরে
দেশি গ্যাসের উৎপাদনও টানা কমছে। তাই নিয়মিত বাড়ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের
(এলএনজি) ওপর নির্ভরতা।
এই পরিস্থিতিতে
গত মঙ্গলবার একটি ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এলএনজি থেকে গ্যাস সরবরাহ
প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে করে গ্যাস–সংকট আরও বেড়েছে। বিভিন্ন স্থানে ঘরে
রান্নার চুলা জ্বলছে না, সিএনজিচালিত যানবাহনও
পড়েছে বিপাকে। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পকারখানায়।
দিল্লিতে
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে নরেন্দ্র মোদির আমন্ত্রণ - নয়া দিগন্ত
ভারতের রাজধানী
নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক
রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়
গতকাল এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে।
পররাষ্ট্র
মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
জানান, ভারতের পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
৫০ কোটি টাকার
বেশি ঋণের ৪২% খেলাপি - আজকের পত্রিকা
দেশের ব্যাংকিং
খাতে খেলাপি ঋণের সংকট মূলত বড় ঋণগ্রহীতাদের ঘিরে কেন্দ্রীভূত। কেন্দ্রীয় ব্যাংকের
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ৫০ কোটি টাকার বেশি অঙ্কের
ঋণের ৪২ দশমিক ৫ শতাংশই এখন খেলাপি। বিপরীতে ১ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে
খেলাপির হার তুলনায় বেশ কম—১৫ শতাংশ।
অর্থনীতিবিদেরা
বলছেন, বড় ঋণের ক্ষেত্রে খেলাপির এই প্রবণতা শুধু ব্যবসায়ীদের ব্যর্থতা নয়; এটি দীর্ঘদিনের দুর্বল ঋণ ব্যবস্থাপনা, রাজনৈতিক
প্রভাব, জবাবদিহির অভাব এবং ব্যাংকিং খাতের সুশাসন সংকটের ফল।
লুটের মহোৎসব থার্ড টার্মিনালে - যুগান্তর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ব্যয় করা হয়েছে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা। ৫০০ টাকার চারা গাছ কেনা হয়েছে লাখ টাকায়।
আংশিক উদ্বোধনের ফিতা কাটতে খরচ দেখানো হয়েছে ৪৪ কোটি টাকা। বিদ্যমান জলাশয়কে নতুন পুকুর খনন দেখিয়ে তোলা হয় ১০ কোটি টাকা। নির্মাণকাজ দ্রুত শেষ করার অজুহাতে অতিরিক্ত দেওয়া হয়েছে ২১৭ কোটি টাকা। ভেরিয়েশন বা আইটেম পরিবর্তন করার নামে পরিশোধ করা হয়েছে শত শত কোটি টাকা। এখন এসব ব্যয়কে পোস্ট-ফ্যাক্টো (পরবর্তী) অনুমোদনের মাধ্যমে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমপি পদ বাতিল চায় জামায়াত, ইসি
বলছে ভিন্ন কথা - মানবজমিন
সামাজিক
যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের
দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
এরপরই রাজনৈতিক অঙ্গন ও আইনজ্ঞ মহলে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন- দল থেকে
বহিষ্কার হলে কি একজন সংসদ সদস্যের পদও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়?
হরমুজ সংকটে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে - সমকাল
মধ্যপ্রাচ্যে
নতুন করে সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় ইউরিয়া সারের সরবরাহ ও
দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বাংলাদেশে প্রায় এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র
খাদ্য সংকটে পড়তে পারে বলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
এদিকে
জাতিসংঘের সর্বশেষ দুটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ইতোমধ্যে
লাখ লাখ মানুষ খাদ্য অনিরাপত্তা, অপুষ্টি ও
স্বাস্থ্যকর খাদ্যের ঘাটতির মধ্যে রয়েছে।
বেড়েছে মানি
লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি - বাংলাদেশ
প্রতিদিন
ড. মুহাম্মদ
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসে
অর্থায়নের ঝুঁকি বেড়েছে বলে মনে করে এ অঞ্চলের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক সংস্থা
এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি)। এজন্য পাচার রোধ, অতীতে পাচার
হওয়া অর্থ ফেরত আনা ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার
পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক
আইনকে আরও যুগোপযোগী করার পরামর্শও দেওয়া হয়েছে। এ ঝুঁকি কমাতে না পারলে বাংলাদেশে
আন্তর্জাতিক ঋণমানে এর একটা বড় রকমের নেতিবাচক প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।
অর্থনীতি
ট্রিলিয়ন ডলারে রূপান্তরের কাজ চলছে - আমাদের সময়
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে
বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্য
অর্জনে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও
ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী
সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)
আয়োজিত দিনব্যাপী ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬ : ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর
জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
\

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন