সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, ​ফরিদপুর
প্রতিনিধি, ​ফরিদপুর
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বিকেলে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের আরও ২ সদস্য।

নিহতরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শফিকুল ইসলাম সপরিবারে রিয়াদ থেকে ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। পথে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়। আহত শফিকুল ও নাবিলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রবাসে একই পরিবারের ৩ সদস্যের এমন করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত বাবা ও ছেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বিকেলে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের আরও ২ সদস্য।

নিহতরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শফিকুল ইসলাম সপরিবারে রিয়াদ থেকে ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হন। পথে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়। আহত শফিকুল ও নাবিলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রবাসে একই পরিবারের ৩ সদস্যের এমন করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত বাবা ও ছেলের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিমন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত