মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে অভিমানে কীটনাশক পান করা কামরুল শরীফ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কীটনাশক পানের ৪ দিন পর শনিবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (২৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কামরুলের মরদেহ মাদারীপুরে নিয়ে আসার পর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত কামরুল মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে। তার স্ত্রীর নাম কাকলি আক্তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুলের স্ত্রী কাকলি আক্তারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ ও পারিবারিক অশান্তি চলছিল। এর জেরে ৪ দিন আগে ক্ষোভ ও অভিমানে কামরুল কীটনাশক পান করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কীটনাশক পান করে কামরুল শরীফ নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার খবর শুনেছি। সেখানেই মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। স্ত্রীর বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হবে।
'

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন