সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে দুটি সড়কের মোট ৪ কিলোমিটার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে ধানদিয়া ইউনিয়নের আলিপুর থেকে পাঁচপাড়া এবং খালেক চেয়ারম্যানের বাড়ি থেকে আলমগীর প্রফেসরের বাড়ি পর্যন্ত এই সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘সন্তানের নামে একটি করে গাছ লাগান। দীর্ঘ বছর পর সেই গাছের ফল ও গাছ বিক্রির অর্থ ওই সন্তানেরই উপকারে আসবে।’
তালা উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আসাদুজ্জামান আসাদ, ধানদিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব লিয়াকত আলি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি শহীদ হোসেন। ধানদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাঁচপাড়া মসজিদের সামনে একটি আমগাছের চারা রোপণ করেন।
\

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন