সংবাদ

​সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

​সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

​সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী মো. সাহাবুদ্দিনের দায়িত্ব পালনের সময়কাল উল্লেখ করে বলেন, "তিনি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুযায়ী কাজ করেছেন এবং আমরা রাষ্ট্রপতির পূর্ণ সহযোগিতা পেয়েছি।"

​রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াত ও এনসিপি নেতাদের তোলা বিভিন্ন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "আমাদের আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।"

​সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও সুরক্ষার বিষয়টি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ অধিকার (প্রিভিলেজড) ও আইনি সুরক্ষা পান। তাই ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই।

বিধি অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুবিধা পাবেন। প্রটেকশনের জন্য নিয়ম অনুযায়ী ৬ মাসের বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাঁর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

​সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

​সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

​স্বরাষ্ট্রমন্ত্রী মো. সাহাবুদ্দিনের দায়িত্ব পালনের সময়কাল উল্লেখ করে বলেন, "তিনি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুযায়ী কাজ করেছেন এবং আমরা রাষ্ট্রপতির পূর্ণ সহযোগিতা পেয়েছি।"

​রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াত ও এনসিপি নেতাদের তোলা বিভিন্ন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী স্পষ্ট করে বলেন, "আমাদের আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।"

​সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও সুরক্ষার বিষয়টি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী তিনি বিশেষ অধিকার (প্রিভিলেজড) ও আইনি সুরক্ষা পান। তাই ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই।

বিধি অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুবিধা পাবেন। প্রটেকশনের জন্য নিয়ম অনুযায়ী ৬ মাসের বিধান রয়েছে। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে তাঁর প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত