সংবাদ

মাদক ও অনলাইন জুয়া রুখতে তারাগঞ্জে ‘মাঠমুখী’ প্রশাসন

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

মাদক ও অনলাইন জুয়া রুখতে তারাগঞ্জে ‘মাঠমুখী’ প্রশাসন
মাদক ও অনলাইন জুয়া ঠেকাতে তারাগঞ্জে ইউএনও’র ফুটবল বিতরণ। ছবি : সংবাদ

তরুণ ও যুবসমাজকে মাদক, ক্ষতিকর অনলাইন জুয়া এবং নানাবিধ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন। স্থবির হয়ে পড়া স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারাগঞ্জের মাঠভিত্তিক ক্রীড়া কর্মকাণ্ড সচল করতে এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া ক্লাব ও তরুণ খেলোয়াড়দের হাতে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। একই সঙ্গে খেলাধুলার আয়োজনে প্রশাসনিক ও আর্থিক পৃষ্ঠপোষকতাও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তারাগঞ্জ ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। উপকরণের অভাবে খেলাধুলা বন্ধ থাকবে–এটি কাম্য নয়। সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরানো জরুরি, তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও সমাজসেবকরা। তাদের মতে, এই উদ্যোগের ফলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

মাদক ও অনলাইন জুয়া রুখতে তারাগঞ্জে ‘মাঠমুখী’ প্রশাসন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

তরুণ ও যুবসমাজকে মাদক, ক্ষতিকর অনলাইন জুয়া এবং নানাবিধ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন। স্থবির হয়ে পড়া স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তারাগঞ্জের মাঠভিত্তিক ক্রীড়া কর্মকাণ্ড সচল করতে এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া ক্লাব ও তরুণ খেলোয়াড়দের হাতে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন। একই সঙ্গে খেলাধুলার আয়োজনে প্রশাসনিক ও আর্থিক পৃষ্ঠপোষকতাও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তারাগঞ্জ ইউএনও মোনাববর হোসেন বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। উপকরণের অভাবে খেলাধুলা বন্ধ থাকবে–এটি কাম্য নয়। সুস্থ সমাজ গঠনে তরুণদের মাঠে ফেরানো জরুরি, তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়ানুরাগী ও সমাজসেবকরা। তাদের মতে, এই উদ্যোগের ফলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত