সংবাদ

ব্যাগ ঘিরে রাতভর বোমাতঙ্ক, ভেতরে মিলল কাপড়

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

ব্যাগ ঘিরে রাতভর বোমাতঙ্ক, ভেতরে মিলল কাপড়
বোমা সন্দেহে দীর্ঘ তল্লাশি, শেষে মিলল পুরোনো কাপড় ও নথিপত্র। ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় একটি পেট্রোলপাম্পে ফেলে রাখা ব্যাগ ঘিরে রাতভর বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে সেখানে পুরোনো কাপড় ও কিছু নথিপত্র পায়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাঁচপুর এলাকার ‘ইউনাইটেড ফিলিং স্টেশন’ নামের পেট্রোলপাম্পে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে পেট্রোলপাম্পের কর্মীরা একটি তালাবদ্ধ কালো ব্যাগ পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় পার হলেও কেউ ব্যাগটি নিতে না আসায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলেন। পরে খবর দেওয়া হয় ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে।

রাত একটার দিকে ডিএমপির ১০ সদস্যের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক ব্যাগটি স্ক্যান করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় যে এতে কোনো বিস্ফোরক নেই। পরে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে নারীদের পুরোনো কাপড়, সমিতির কিস্তি আদায়ের বই এবং রেখা বেগম ও মোশাররফ নামের দুই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে। পরিচয়পত্র অনুযায়ী তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ব্যাগটি তল্লাশি করা হয়েছে। ব্যাগে থাকা পরিচয়পত্র দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা স্বামী-স্ত্রী। ব্যাগটি তারা ভুল করে ফেলে গেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ জুলাই ২০২৬

ব্যাগ ঘিরে রাতভর বোমাতঙ্ক, ভেতরে মিলল কাপড়

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত