সংবাদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:২২ পিএম

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল। ছবিঃ সংবাদ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আজ বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত