সংবাদ

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
ছবি : এআই

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফলাফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় সেই তারিখ পিছিয়ে যায়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু কারণে তা সম্ভব হচ্ছে না।

৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তা ১০ আগস্ট চূড়ান্ত করা হলো।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, যা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফলাফল প্রকাশের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় সেই তারিখ পিছিয়ে যায়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু কারণে তা সম্ভব হচ্ছে না।

৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তা ১০ আগস্ট চূড়ান্ত করা হলো।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, যা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত