সংবাদ

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে। এর ফলে ১১ আগস্ট থেকে পুনরায় মাছ ধরা শুরু করতে পারবেন জেলেরা।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফডিসি জানায়, মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না বাড়া এবং মাছের বৃদ্ধি আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সভায় জানানো হয়, সম্প্রতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হ্রদে পানি বাড়লেও এখনো হ্রদের পানির রং ঘোলাটে রয়ে গেছে। এমন অবস্থায় মাছ আহরণ করলে মাছের সঠিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ ও মৎস্যজীবীদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সভায় বিএফডিসির কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন এবং মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল প্রশাসন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত