সংবাদ

মেহেরপুরে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা উদ্ধার

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

মেহেরপুরে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা উদ্ধার
কুশপুত্তলিকার বুকে এনসিপি নেতাদের ছবি সংবলিত পোস্টার। ছবিঃ সংবাদ

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচির আগে তিন নেতার ছবি সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এলাকা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের পাশের তারে এগুলো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই ভোরে ইন্টারনেটের তারে তিনটি কুশপুত্তলিকা ঝুলে থাকতে দেখেন পথচারীরা। খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে মোড়ানো কুশপুত্তলিকাগুলোর বুকে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবিসহ পোস্টার লাগানো ছিল। পোস্টারে লেখা ছিল—‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’, ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’।

বিকেলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আগে এই ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা রাতের আঁধারে এগুলো ঝুলিয়ে রেখেছে, তা এখনো স্পষ্ট নয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে গাংনীতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পদযাত্রা করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেহেরপুরে এনসিপি নেতাদের কুশপুত্তলিকা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচির আগে তিন নেতার ছবি সংবলিত কুশপুত্তলিকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এলাকা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত সড়কের পাশের তারে এগুলো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই ভোরে ইন্টারনেটের তারে তিনটি কুশপুত্তলিকা ঝুলে থাকতে দেখেন পথচারীরা। খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে মোড়ানো কুশপুত্তলিকাগুলোর বুকে এনসিপির কেন্দ্রীয় তিন নেতার ছবিসহ পোস্টার লাগানো ছিল। পোস্টারে লেখা ছিল—‘তরুণ সমাজকে ললিপপ ধরিয়ে দেশ নিল রসাতলে’, ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’।

বিকেলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আগে এই ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা রাতের আঁধারে এগুলো ঝুলিয়ে রেখেছে, তা এখনো স্পষ্ট নয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে গাংনীতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পদযাত্রা করার কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত