সংবাদ

বিশৃঙ্খলা করায় মহেশপুরে দুই মাদকাসক্তের জেল

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

বিশৃঙ্খলা করায় মহেশপুরে দুই মাদকাসক্তের জেল
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার গৌরীনাথপুর গ্রামের আব্দুল আজিজ (৫৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ (৩২)। আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আব্দুল আজিজকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং নূর মোহাম্মদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। দণ্ডপ্রাূলাঈ)২ ব্যক্তিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, এলাকায় জনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের অপব্যবহার প্রতিরোধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিশৃঙ্খলা করায় মহেশপুরে দুই মাদকাসক্তের জেল

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ২ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা এই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার গৌরীনাথপুর গ্রামের আব্দুল আজিজ (৫৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ (৩২)। আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আব্দুল আজিজকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং নূর মোহাম্মদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। দণ্ডপ্রাূলাঈ)২ ব্যক্তিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা জানান, এলাকায় জনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের অপব্যবহার প্রতিরোধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত