মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাইকারীদের কবলে পড়ে এক যুবক অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার ছনবাড়ী এলাকা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. ইয়াছিন (৩০)। তিনি শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার মো. আলিফের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে মুঠোফোনে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ইয়াছিনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ওই যুবককে মারধর বা কোনো কিছু খাইয়ে অচেতন করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। এরপর তাকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবকের চিকিৎসা চলছে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
\

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন