রংপুরে বিয়ের নাটক সাজিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে আজমাইন আবদুল্লাহ ওরফে উৎস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৭ জুলাই) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আসামিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা থেকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার উৎস রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার পাগরাপাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহিত হওয়া সত্ত্বেও তা গোপন করে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আজমাইন। গত বছরের ২ ডিসেম্বর বিয়ের কথা বলে ওই তরুণীকে রংপুরের আদালত সংলগ্ন লেক পাড়ে নিয়ে যান তিনি। সেখানে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিয়ের নাটক সাজান আজমাইন। এরপর হারাগাছের একটি বাড়িতে নিয়ে তরুণীকে স্ত্রী পরিচয়ে রাতভর ধর্ষণ করেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী তরুণী বিয়ের কাবিননামা দেখতে চাইলে আজমাইন টালবাহানা শুরু করেন। গত ২৪ এপ্রিল তরুণী তার বাড়িতে গিয়ে বিয়ের দাবির জানালে আজমাইন স্বীকার করেন যে তিনি আগে থেকেই বিবাহিত এবং প্রতারণার মাধ্যমে ওই তরুণীর সঙ্গে মেলামেশা করেছেন। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে তরুণীকে শাসানো হয় এবং গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়।
এ ঘটনায় গত ৬ মে ওই তরুণী রংপুরের আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে ১২ মে হারাগাছ থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার পর আজমাইন গা-ঢাকা দিলেও প্রায় ২ মাস চেষ্টার পর র্যাব-১-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
\

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন