জামায়াতে ইসলামীর সহযোগিতাতেই রাজধানী গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার সাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে হয়তো গোপনে তাদের যোগাযোগ হয়েছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের কারণেই আওয়ামী লীগ মাঠে নামার সাহস পাচ্ছে।’
শনিবার সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন ও র্যালিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘জামায়াত নেতারা বলছেন–আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর কোনোভাবেই মেনে নেবে না।’
তিনি আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান–সব আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং দলটির নেতাকর্মীরা জীবন দিয়েছেন। বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়, অথচ জামায়াত ও এনসিপি বিরোধীদের মধ্যে বিভক্তি তৈরি করছে।
এর আগে জেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক র্যালিতে যোগ দেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন