সংবাদ

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ছবি : সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চাঁদপুরের নিচু এলাকাগুলো আবারও প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশেষ করে গ্রামীণ কাঁচা রাস্তাঘাটের বেহাল দশায় চলাচলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বড় স্টেশন মাদরাসা রোড এলাকার শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের প্রধান সড়ক তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটুসমান পানি জমে যায়। ফলে পাঁচ শতাধিক খুদে শিক্ষার্থীকে ময়লা পানি মাড়িয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, ‘বৃষ্টি হলেই স্কুল দুটির যাতায়াতের রাস্তাটি পানিতে ডুবে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই ভোগান্তির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দ্রুত উচুঁ পাটাতন বা অস্থায়ী বিকল্প রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন।’

স্থানীয়রা বলছেন, শুধু এই দুটি স্কুলই নয়, পুরো শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বর্ষা মৌসুমে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে চাঁদপুরের নিচু এলাকাগুলো আবারও প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিশেষ করে গ্রামীণ কাঁচা রাস্তাঘাটের বেহাল দশায় চলাচলে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বড় স্টেশন মাদরাসা রোড এলাকার শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের প্রধান সড়ক তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটুসমান পানি জমে যায়। ফলে পাঁচ শতাধিক খুদে শিক্ষার্থীকে ময়লা পানি মাড়িয়েই স্কুলে যাতায়াত করতে হচ্ছে।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, ‘বৃষ্টি হলেই স্কুল দুটির যাতায়াতের রাস্তাটি পানিতে ডুবে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই ভোগান্তির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দ্রুত উচুঁ পাটাতন বা অস্থায়ী বিকল্প রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন।’

স্থানীয়রা বলছেন, শুধু এই দুটি স্কুলই নয়, পুরো শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বর্ষা মৌসুমে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত