সংবাদ

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ছবি : প্রতিকী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। এর মধ্যে শ্রাবণ স্থানীয় পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় দুই ভাই অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো শৈলজুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। এর মধ্যে শ্রাবণ স্থানীয় পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় দুই ভাই অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত