গাজীপুরের কালীগঞ্জে একই দিনে একটি গেস্ট হাউস ও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি জাহিদ মুন্সি (২৬)। ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জাহিদ এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগীর স্বজনের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ওই তরুণী কলেজে গেলে জাহিদ তাকে গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকার একটি গেস্ট হাউসে নিয়ে যান। সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে প্রথমবার ধর্ষণ করা হয়। পরে একই দিন বিকেলে তাকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করা হয়।
এজাহারে বলা হয়, ঘটনার পর তরুণী বিয়ের জন্য চাপ দিলে সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন জাহিদ। প্রায় তিন-চার মাস আগে কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদের দোকানে ওই তরুণীর বোন ঘড়ি কিনতে গেলে তাদের পরিচয় হয়। পরে জাহিদের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় জাহিদ আগের একাধিক বিয়ের তথ্য গোপন করেছিলেন বলেও পরিবার সূত্রে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জাহিদ মুন্সির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতাভঙ্গের অভিযোগে এনসিপির গাজীপুর জেলা শাখা জাহিদ মুন্সিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে। এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব জানান, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন