সংবাদ

জরুরি রক্ষণাবেক্ষণে টানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

জরুরি রক্ষণাবেক্ষণে টানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়
ছবি : সংগৃহীত

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে টানা ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পে গ্যাসের চাপ বৃদ্ধির পাশাপাশি আবাসিক গ্রাহকদের সংকটও কিছুটা লাঘব হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণে টানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জরুরি মেরামত ও পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে টানা ১৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ রাত ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইল উপজেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকার পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক শিল্প নগরীর জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক লাইন স্থাপন সম্পন্ন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পে গ্যাসের চাপ বৃদ্ধির পাশাপাশি আবাসিক গ্রাহকদের সংকটও কিছুটা লাঘব হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত