চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে গড়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ১০ কোটি ৯৭ লাখ ডলারেরও বেশি। কেবল ১৩ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৯ কোটি ৩০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।
ব্যাংকিং খাতে ডলারের মূল্যের স্থিতিশীলতা ও বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা বাড়ায় গতি ফিরেছে রেমিট্যান্সে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর) মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৯ শতাংশ।
\

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন