কুষ্টিয়ার কুমারখালীতে খোলাবাজারে সরকারি সার বিক্রির অভিযোগে শেখ এনায়েত হোসেন নামের এক বিএডিসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বিক্রি করা ৪৬ বস্তা (২০ বস্তা টিএসপি ও ২৬ বস্তা এমওপি) সার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। এতে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন।
দণ্ডপ্রাপ্ত শেখ এনায়েত হোসেন আলাউদ্দিন নগর বাজারের 'মেসার্স কমরেড এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী।
কৃষি কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী বিএডিসি ডিলার কোনো ব্যবসায়ীর কাছে সার বিক্রি করতে পারেন না, শুধু কৃষকের কাছে সরাসরি বিক্রি করবেন। বিধি ভঙ্গ করায় তাকে জরিমানা এবং উদ্ধার হওয়া প্রায় ৪৭ হাজার টাকার সার তার জিম্মায় দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সারের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন