সংবাদ

ত্রিশালে আদম ব্যবসায়ীর খপ্পরে সব হারালেন যুবকেরা

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

ত্রিশালে আদম ব্যবসায়ীর খপ্পরে সব হারালেন যুবকেরা
ছবি : সংবাদ

ভালো বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মানব পাচারকারীর (আদম ব্যবসায়ী) বিরুদ্ধে। নিঃস্ব পরিবারগুলোর অভিযোগের তির ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বেপারী বাড়ির মাইন উদ্দিনের (৪০) বিরুদ্ধেটভুক্তভোগীদের মধ্যে একই এলাকার বাসিন্দা মো. সাঈম মিয়া ও মো. শহিদুল ইসলামসহ (২৬) একাধিক ব্যক্তি রয়েছেন। এই প্রতারণার প্রতিকার চেয়ে মাইন উদ্দিনসহ তার সহযোগী আবুল কালাম ওরফে কালু (৩২) ও সেলিম মিয়ার (৩৫) বিরুদ্ধে ত্রিশাল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাঈম মিয়াকে দুবাই পাঠানোর কথা বলে তিন লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত মাইন উদ্দিন। কিন্তু দুবাই যাওয়ার পর ২১ মাসের মধ্যে সাঈম পান মাত্র পাঁচ মাসের বেতন। বাকি ১৬ মাসের বকেয়া টাকা দাবি করায় তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় এবং কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও ইকামাসহ প্রয়োজনীয় কাগজপত্র।

অন্যদিকে, আরেক ভুক্তভোগী মো. শহীদুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকা নেওয়া হয়। তিনি জানান, সেখানে পৌঁছানোর পর তিনি জানতে পারেন তার ভিসাটি অবৈধ ছিল। পরবর্তীতে অবৈধ অভিবাসী হিসেবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং তাকে দেশে ফেরত পাঠানো হয়। সর্বস্ব হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাইন উদ্দিনের বাড়িতে যাওয়া হলে তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করেন। এ সময় তার স্ত্রী প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের অর্থ দেওয়ার প্রস্তাব করেন।

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে আদম ব্যবসায়ীর খপ্পরে সব হারালেন যুবকেরা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত