সংবাদ

আসছে সিয়াম আহমেদের নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

আসছে সিয়াম আহমেদের নতুন সিনেমা

ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। আর তার প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই আদনান আল রাজীব ও সিয়াম আহমেদের মধ্যে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজের পাশাপাশি লোকেশন নির্বাচন ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে যাচ্ছে।

যদিও সিনেমাটির নাম, গল্পের বিস্তারিত কিংবা অন্যান্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি নির্মাতা বা সিয়াম আহমেদ। যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, সিনেমাটি সমসাময়িক একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। গল্পে উঠে আসবে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আধুনিক জীবনের নানা বাস্তবতা। নায়ক হিসেবে সিয়ামের বিষয়টি চূড়ান্ত হলেও, তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও নির্ধারণ হয়নি। নায়িকা নির্বাচনের জন্য কয়েকজন অভিনেত্রীর সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

সবশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সিয়াম আহমেদ। নতুন এই সিনেমার মাধ্যমে তিনি আবারও রোমান্টিক ঘরানার চরিত্রে ফিরছেন, যা তার ভক্তদের জন্য বিশেষ আকর্ষণের বিষয় হতে পারে।

অন্যদিকে, ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও তিনি দেশের অন্যতম পরিচিত নির্মাতা। সেই অভিজ্ঞতা নিয়েই এবার বড় পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এরপর আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম, নায়িকা এবং অন্যান্য অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আসছে সিয়াম আহমেদের নতুন সিনেমা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত