বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। ‘মন’ শিরোনামের গানটি ১৮ জুলাই রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুর
করেছেন মিয়া নূর। সংগীতায়োজনেও রয়েছে আবেগঘন পরিবেশনা, যেখানে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল।
শিল্পীর ভাষ্য, গানটি তিনি উৎসর্গ করেছেন তাঁর প্রিয় শিক্ষক ও পিতৃতুল্য মানুষ হুমায়ূন
আহমেদকে।
গানটি প্রকাশের
পর এসআই টুটুল বলেন, “নতুন এই গানটি উৎসর্গ করছি আমার হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের
জীবনে কিছু মানুষ থাকে, যারা হারিয়ে গেলেও বুকের ভেতর থেকে যায়। স্যার আমার জীবনে তেমনই
একজন। তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন। তাঁর সঙ্গে অসংখ্য স্মৃতি আজও আমাকে আবেগাপ্লুত
করে।”
তিনি আরও বলেন,
“আজও মনে হয়, স্যার থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। কিন্তু আমাদের হাতে আসলে
কিছুই নেই। একদিন সবাইকেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। তখন প্রশ্ন জাগে—আমাকে
কি কেউ মনে রাখবে? কেউ কি আমাকে মিস করবে? সেই অনুভূতি থেকেই এই গান ‘মন’। আমি বিশ্বাস
করি, সবার জীবনেই এমন একজন মানুষ থাকেন, যাকে কখনও ভোলা যায় না। এই গানটি তাদেরই জন্য।”
হুমায়ূন আহমেদ বাংলা
সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা
ও শিক্ষাবিদ হিসেবে তিনি রেখে গেছেন অনন্য অবদান। তাঁর সৃষ্ট হিমু ও মিসির আলি চরিত্র
যেমন পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে, তেমনি তাঁর নাটক, চলচ্চিত্র ও গানও পেয়েছে
ব্যাপক দর্শক-শ্রোতাপ্রিয়তা।
এসআই টুটুলের নতুন
গান ‘মন’ হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং ব্যক্তিগত আবেগের এক
আন্তরিক প্রকাশ। গানটি ইতোমধ্যে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতাদের
জন্য উন্মুক্ত হয়েছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন