সংবাদ

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট
ছবি : সংগৃহীত

সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, ছিল প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদনও। কিন্তু শেষ মুহূর্তে হোঁচট খেল দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে ১ আগস্টের ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের আয়োজনটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। আকস্মিক এই সিদ্ধান্তে শিল্পী, আয়োজক এবং কনসার্ট দেখতে মুখিয়ে থাকা দর্শকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, কনসার্টটি করার জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা ও প্রশাসনিক অনুমতি আগেই নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে মন্ত্রণালয় থেকে কনসার্টটি আপাতত বন্ধ রাখার নির্দেশনা আসে। তবে ঠিক কী কারণে মন্ত্রণালয় এই কঠোর নির্দেশ দিয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

এই কনসার্টের জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। টিকিট ক্রেতাদের বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, দর্শকদের হতাশ হওয়ার কারণ নেই। কেনা প্রতিটি টিকিটের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। অফিসিয়াল টিকিট প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী রবিবারের মধ্যেই অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে বলে ট্রিপল টাইম কমিউনিকেশন থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছর ও এ বছরের শুরুতে বাংলাদেশে এসে কনসার্ট করে গেছেন অনুপম রায়। ১ আগস্টের এই কনসার্ট ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের আকস্মিক এই আদেশে আপাতত স্তব্ধ হয়ে গেল অনুপমের গানের সুর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত