ক্রিস্টোফার নোলানের নতুন মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য অডিসি’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। উত্তর আমেরিকায় ছবিটি ১২০.৫ মিলিয়ন ডলার আয়ের পথে রয়েছে, যা ২০২৬ সালের এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো লাইভ-অ্যাকশন ছবির সর্বোচ্চ উদ্বোধনী আয়। একই সঙ্গে এটি ম্যাট ডেমনের অভিনয়জীবনেরও সর্বকালের সেরা ওপেনিং।
উত্তর আমেরিকার
বাইরে ৭৩টি আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আরও ১৩৭.৩ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। ফলে
বিশ্বব্যাপী উদ্বোধনী আয় দাঁড়াচ্ছে ২৫৭.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার
কোটি টাকারও বেশি। এটি ২০২৬ সালের তৃতীয় সর্বোচ্চ বৈশ্বিক উদ্বোধনী আয় এবং নোলানের
ক্যারিয়ারের সবচেয়ে বড় বক্স অফিস ওপেনিং।
দর্শকদের কাছ থেকেও
ছবিটি ব্যাপক প্রশংসা পাচ্ছে। সিনেমাস্কোরে ‘এ’ রেটিং, রটেন টমেটোজে ৯৬ শতাংশ দর্শক
স্কোর এবং জরিপে ৮১ শতাংশ দর্শক ছবিটি অন্যদের দেখার সুপারিশ করেছেন। দর্শকদের ৫১ শতাংশ
জানিয়েছেন, শুধু ক্রিস্টোফার নোলানের কারণেই তারা ছবিটি দেখতে গেছেন।
গ্রিক মহাকাব্য
অডিসি অবলম্বনে নির্মিত ছবির গল্পে ট্রয় যুদ্ধজয়ী বীর অডিসিয়ুসের দীর্ঘ ১০ বছরের বাড়ি
ফেরার অভিযানের কাহিনি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে,
টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন, লুপিতা নিয়োঙ্গোসহ একাধিক
তারকা।
বিশ্লেষকদের ধারণা, আইম্যাক্স ও প্রিমিয়াম ফরম্যাটে টিকিটের ব্যাপক চাহিদা এবং ইতিবাচক দর্শক প্রতিক্রিয়ার কারণে আগামী কয়েক সপ্তাহেও বক্স অফিসে দাপট ধরে রাখবে ‘দ্য অডিসি’।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন