কুষ্টিয়ার ভেড়ামারায় পৌরশহরের সেনগলিতে অবস্থিত আনন্দ কম্পিউটারে বুধবার (২৯ জুলাই) বিকেলে ভারতের বিখ্যাত অ্যাস্টার হাসপাতালের পেশেন্ট হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আনন্দ কম্পিউটারের স্বত্বাধিকারী সাংবাদিক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্টার হাসপাতালের ইন্টারন্যাশনাল বিজনেস এশিয়ার রিজিওন হেড, ভারত থেকে আগত অর্পণ চ্যাটার্জি।
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্টার হাসপাতালের বাংলাদেশের প্রধান প্রতিনিধি ও প্রোগ্রাম অফিসার এস এইচ শুভ, রাজনীতিবিদ অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক বুলবুল আহমেদ ও মো. উজ্জ্বল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মহন ইসলাম, কৃষিবিদ মনোয়ার হোসেন, পদ শর্মা, বিপুল দেবনাথ, বুলবুল আহমেদ, বিকাশসহ সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি অর্পণ চ্যাটার্জি ভারতের বিখ্যাত অ্যাস্টার হাসপাতালের বিভিন্ন রাজ্যের শাখা ও সেবার বিস্তারিত তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে ওই হাসপাতালে রোগী গেলে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন