গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরসিন্দুর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো–মোক্তারপুর ইউনিয়নের আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৫ বন্ধু মিলে চরসিন্দুর ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লাবিবুল ও রাব্বি নদীর পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা তীরে ফিরে এলেও তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে তল্লাশি চালিয়ে ২ শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
/

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন