সিডনি চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ (এমআইএফএফ) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’। আন্তর্জাতিক অঙ্গনে এটি সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে
এ সুখবর জানিয়েছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি জানান, এবারের উৎসবের মর্যাদাপূর্ণ
‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে নির্বাচিত মাত্র ১৫টি চলচ্চিত্রের একটি হলো ‘মাস্টার’।
নির্মাতা আরও জানান,
এবারের উৎসবে বিশ্বখ্যাত নির্মাতা পেদ্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচি-সহ বিভিন্ন
দেশের খ্যাতিমান ও উদীয়মান নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে। তাদের সঙ্গে একই বিভাগে
বাংলাদেশের একটি চলচ্চিত্রের স্থান পাওয়া দেশের চলচ্চিত্রের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, আন্তর্জাতিক
বিভিন্ন উৎসবে পুরস্কার ও প্রশংসা পাওয়া একাধিক চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে
‘মাস্টার’। এ অর্জনের জন্য সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
তিনি বলেন, তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার কারণেই ছবিটি বিশ্বমঞ্চে বাংলাদেশের
প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
‘মাস্টার’ চলচ্চিত্রে
অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, নাসিরউদ্দিন খান, ফজলুর রহমান বাবু,
লুৎফর রহমান জর্জ এবং শরীফ সিরাজ। সিনেমাটির গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা
করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।
একটির পর একটি আন্তর্জাতিক
চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় ‘মাস্টার’ নিয়ে আশাবাদী দেশের চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
তাদের বিশ্বাস, সিনেমাটি বিশ্বদর্শকের সামনে বাংলাদেশের গল্প, সংস্কৃতি ও নির্মাণশৈলীকে
আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন