সংবাদ

প্রাণ বাঁচাতে এসে নৌকাডুবি, নিখোঁজ ১৫ রোহিঙ্গা

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

প্রাণ বাঁচাতে এসে নৌকাডুবি, নিখোঁজ ১৫ রোহিঙ্গা
ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত থেকে বাঁচতে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া উপকূলের নাফ নদী ও সাগরের মোহনায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন। তবে নৌকাটিতে থাকা আরও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় নৌঘাট ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। প্রাণ বাঁচাতে শুক্রবার সকালে একটি নৌকায় করে ৩৩ জন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। শাহপরীর দ্বীপের মোহনায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটের সভাপতি গফুর জানান, স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে গিয়ে ১৮ জনকে উদ্ধার করে কূলে নিয়ে আসেন। পরে তাদের বিজিবির কাছে সোপর্দ করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। সে হিসেবে এখনও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু ছিল না।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয়দের সহায়তায় ১৮ জনকে উদ্ধার করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক কি না এবং তারা কেন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার ঘটনা বাড়ছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতার মুখে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। সাম্প্রতিক সময়ে রাখাইনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টার ঘটনাও সামনে আসছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রাণ বাঁচাতে এসে নৌকাডুবি, নিখোঁজ ১৫ রোহিঙ্গা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত